বাবুগঞ্জে জামায়াতের সহযোগিতায় শহীদ রাকিব এর বাবা কোরবানি দিল

আপডেট: May 28, 2026

শাহজাহান খান বাবুগঞ্জ ঃ :জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাকিব আহমেদ রাকিবের পরিবারকে কোরবানি দেওয়ার জন্য একটি খাসি ছাগল উপহার দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী। গত ২৭ মে বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে অসহায় শহীদ রাকিবের পিতার হাতে একটি খাসির ছাগল হস্তান্তর করার সময় শহীদ রাকিবের পিতা আলমগীর হোসেনের দুই চক্ষু দিয়ে অঝরে পানি পড়তে থাকে। খাসি ছাগলটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াত ইসলামীর মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোঃ জহির উদ্দিন বাবর, বাবুগঞ্জ উপজেলার জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম রফিক রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অবসর সার্জেন্ট মোঃ আব্বাস উদ্দিন ।

উল্লেখ্য গত ২০২৪ সালের ৫আগস্ট বিজয়ের কয়েক ঘণ্টা আগে নিহত হয়েছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামের কৃষক আলমগীর হোসেনের ছেলে রাকিব হোসেন। রাকিব বরিশাল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করে বিএসসির জন্য ভর্তি হন ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। নিহত রাকিব হোসাইনের প্রতিবেশীরা জানান, একজন প্রতিবাদী যুবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন রাকিব। অন্যায় দেখলে মুখ বুজে থাকতেন না তিনি। দুই ভাই, তিন বোনসহ সাতজনের সংসার তাদের। তার কৃষক বাবার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। রাকিবকে ঘিরেই সব স্বপ্ন ছিল তাদের। তাই রাকিবের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ পুনর্বাসন করা প্রয়োজন।

108 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন