৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠন করায় হিজলায় আনন্দ মিছিল

আপডেট: জুন ৬, ২০২৬

বিজয় নিউজ ::
৬ জুন শনিবার হিজলা উপজেলার সদর টেকের বাজার,  খুন্নানা বন্দর, কাউড়িয়া বন্দর  সহ বিভিন্ন স্থানে দলটির অঙ্গসংগঠন আনন্দ মিছিল বের করে। মিছিলে দলের সকল স্তরের লোকজন অংশ নেন। দীর্ঘ আট বছর পর মোনায়ে মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় হিজলা থানা বিএনপি’র যুবদলে আনন্দের বন্যা বইতে থাকে।
হিজলা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সরদারের নেতৃত্বে খুন্নানা বাজারে আনন্দ মিছিল বের করে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির রায়হান (সাংবাদিক), সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট, ইয়াসিন হাসান জুয়েল, লোকমান সরদার, সাইদুল হক শিপন, শীতল তালুকদার প্রমুখ। মিছিলটি উপজেলার ডাকবাংলো হয়ে বাজার ঘুরে বিএনপি’র কার্যালয়ে শেষ হয়।

171 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন