৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বজ্রপাতে হিজলায় নিখোঁজ ১ আহত ২ 

আপডেট: জুন ৬, ২০২৬

বিজয় নিউজ  ::
হিজলা উপজেলার দুর্গাপুর সংলগ্ন মেঘনা নদীতে বজ্রপাতে নিখোঁজ এক জন। দুইজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার দুর্গাপুর এলাকার থানারঘাট সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্ট বোজাই একটি ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটে। সিদ্দিক মাঝি এবং আলমগীর শিকদার দুজন হাসপাতালে ভর্তি। দুজনের অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা জানান অপু সিকদার নামের একজনকে খুঁজে পাচ্ছেন না তারা।
হিজলা থানা নৌ পুলিশের ওসি গৌতম চন্দ্র মন্ডল জানান, একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। তাদের লোক কাজ করছে।

51 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন