২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

টাঙ্গাইলে ভূঁইফোড় সাংবাদিকদের যন্ত্রণায় অতিষ্ঠ জনগণ

আপডেট: জুন ২২, ২০২৬

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি ঃঃ আজকাল সাংবাদিক হওয়া খুব সহজ!একটা ফেসবুক পেজ খুলুন, একটা ইউটিউব চ্যানেল খুলুন, নিজের নামের সাথে “নিউজ” বা “মিডিয়া” জুড়ে দিন, তারপর গলায় একটা “PRESS” লেখা আইডি কার্ড ঝুলিয়ে বের হয়ে পড়ুন। ব্যস, সাংবাদিকতা শুরু!

সকাল থেকে রাত পর্যন্ত লাইভ, ওবি, সেলফি আর প্রচারণা। দেখে মনে হবে দেশের সব গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন তাদের কাঁধেই।
কিন্তু বাস্তবতা হলো, প্রকৃত সাংবাদিকরা যখন তথ্য সংগ্রহ করতে যান, তখন অনেক জায়গায় কথা বলতেই দেওয়া হয় না। ক্যামেরা সামনে আনতে বাধা দেওয়া হয়, তথ্য পেতে ঘুরতে হয় দিনের পর দিন। অথচ ফেসবুক লাইভে দেখা যায় সেই একই কর্মকর্তা, নেতা বা দায়িত্বশীল ব্যক্তিরা অনায়াসে গল্প করছেন, বক্তব্য দিচ্ছেন।
সাংবাদিকতা শুধু একটা আইডি কার্ড নয়, এটা দায়িত্ব, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও মানুষের প্রতি অঙ্গীকারের বিষয়। কয়েকটা লাইভ আর কিছু অনুসারী থাকলেই সাংবাদিক হওয়া যায় না।
প্রকৃত সাংবাদিকরা খবরের জন্য কাজ করেন, আর কিছু মানুষ কাজ করেন শুধু নিজেদের প্রচারের জন্য। এই দুইয়ের পার্থক্যটা বোঝা জরুরি।
সময়ের সাথে সাথে হয়তো আইডি কার্ডের সংখ্যা আরও বাড়বে, কিন্তু প্রকৃত সাংবাদিকতার মূল্য কখনো কমবে না।

29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন