৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হিজলায় বিক্ষোভ মিছিল

আপডেট: আগস্ট ৫, ২০২৬

হিজলা প্রতিনিধি  :: জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ই আগস্ট  ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা ও শহীদদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। হিজলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোজাম্মেল হক মাসুদ। আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ বিন কালাম সাধারণ সম্পাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা। আর উপস্থিত ছিলেন মোহাম্মদ কাঞ্চন সরদার সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ  হিজলা উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন। ওলামা  আইম্মা পরিষদ। ইসলামী ছাত্র আন্দোলন সহ আরো অনেকে। অনুষ্ঠানের বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।সর্বসময়ই ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করে। যাহারা  এর পক্ষে কাজ করবে আমরা তাদের সাথে থাকবো। যাহারা এর বিপক্ষে কাজ করবে আমরা তাদের বিপক্ষে থাকবো। আর সবাইকে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার আহ্বান রেখে। শহীদদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন