১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

নকল ইয়াবা রেখে বাবুগঞ্জের পল্লী চিকিৎসককে ফাঁসানোর ঘটনায় , পুলিশ সোর্স গ্রেপ্তার

আপডেট: আগস্ট ১৫, ২০২৬

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে পল্লী চিকিৎসকের দোকানে নকল ইয়াবা রেখে তাঁকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে আরিফ সরদার নামে এক পুলিশ সোর্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড দারোগাহাটখোলা বাজারে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে (১৩ আগস্ট) পল্লী চিকিৎসক আবুল হোসেন শরীফ বাদী হয়ে বিমানবন্দর থানায় আরিফ সরদার(৪২), তাঁর জামাতা ওয়াসিব(৩০), এবং ওয়াসিবের বন্ধু মেহেদী হাসান রানা(৩০)সহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবুল হোসেন শরীফের মেয়ে আখি আক্তার ভগ্নিপতি ওয়াসিবের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী আখি আক্তারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। মামলা তুলে না নেওয়ায় তাঁর বাবা আবুল হোসেন শরীফকে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হয় এবং তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি সাখাওয়াত হোসেন সাংবাদিককে বলেন, আপন মেয়ে জামাই ওয়াসিব পুলিশ সোর্স আরিফ সরদারকে ১০ হাজার টাকা দিয়ে নয়া কৌশলে নকল ইয়াবা ট্যাবলেট তৈরি করে আবুল হোসেন শরীফের দোকানে রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে আরিফ সরদার স্বীকার করেছে ।
বিমানবন্দর থানার এসআই আক্তার হোসেন প্রথমে আবুল হোসেন শরীফকে গ্রেপ্তার করলেও থানার ওসি শাখাওয়াত হোসেনের নির্দেশে আবুল হোসেন শরীফকে ছেড়ে দেয় এবং প্রতারক আরিফ সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরিফ সরদার উত্তর দেহেরগতি গ্রামের মজিবর সরদারের ছেলে।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন