১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: আগস্ট ১৫, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও ৯ নম্বর সেক্টরের বেইজ কমান্ডার মরহুম আব্দুল ওহাব খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খানের সমাধিতে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য ১৯৮৯ সালে ১৫ ই আগস্ট বিকালে উপজেলা পরিষদের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য গুলি করে প্রথম উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক খানকে হত্যা করে।এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ড আব্দুল করিম হাওলাদার, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির, নিহত বীর মুক্তিযোদ্ধার ওহাব খানের ছেলে এনআরবিসি ব্যাংক বাবুগঞ্জ শাখার ম্যানেজার নাদিম খানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও পরিবারের সদস্যগন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন