
আপডেট: August 16, 2026
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : রুপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্য আয়োজনে বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্ত করন উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
শনিবার ১৬ ই আগস্ট সকাল ১১টায় মীরগঞ্জ বাজারে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি। র্যালি শেষে মীরগঞ্জ বাজারে আলোচনা ও জেলেদের নিয়ে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনার সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা নাসমুস সালেহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না,ওসি মিজানুর রহমান, যুবদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আলামিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।