
আপডেট: August 20, 2026
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বরিশালের বাবুগঞ্জে টানা বৃষ্টিতে আড়িয়াল খাঁ নদে আকস্মিক ভাঙনে রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে একদিনেই ১০টি পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীতীরবর্তী মানুষ।বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা,সরেজমিনে পরিদর্শন করেন এবং ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্য সহায়তা পৌঁছে দেন।রোববার ১৬ই আগস্ট সন্ধ্যায় লোহালিয়া গ্রামের নদীতীরবর্তী প্রায় ১০০ ফুট এলাকায় ফাটল দেখা দেয়। সন্ধ্যার দিকে চোখের পলকে প্রায় ৫০ ফুট সড়কসহ ১০টি বসতবাড়ি ঘর, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। অনেক পরিবার ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি। নদী ভাঙ্গনের দৃশ্যটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে ১৭ ই আগস্ট মঙ্গলবার যুগান্তরে আড়িয়াল খাঁ নদীতে একদিনে ১০টি,বসত বাড়ি বিলীন শিরোনামে সংবাদ প্রকাশ হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা রহমতপুর ইউপি চেয়ারম্যান সুমন শিকদার, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল হোসেন পুতুল ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহিন হোসেনকে সাথে নিয়ে সরেজমিন তদন্ত করে ১০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন এবং তাদের বসতঘর নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলেন ইউএনও।