হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতির ইন্তেকাল

আপডেট: August 25, 2026


হিজলা উপজেলা প্রতিনিধিঃ
বরিশাল জেলা  আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার (৭০) ইন্তেকাল করেছেন–ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মঙ্গলবার(২৫ আগস্ট) সকাল পৌনে ৯ টার সময় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য এই রাজনৈতিক নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হিজলা উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সুলতান মাহমুদ টিপু সিকদার দীর্ঘদিন ধরে হিজলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন