বাবুগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: August 30, 2026

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট বাজারে পল্লী পুনর্গঠন সংস্থা,উদ্যোগে-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় স্টিমারঘাট বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। অভিযানে বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ গঠনে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা আরও বাড়বে।পল্লী পুনর্গঠন সংস্থা (পিপিএস), ভূতের দিয়া, কেদারপুর এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি যুব সংগঠন।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন