কীর্তনখোলায় রোটারির মৎস্য অবমুক্ত প্রকল্প

আপডেট: September 9, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালে প্রতি বছরের মতো এবারও কীর্তনখোলা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব বরিশাল মিডটাউন। নদীর মৎস্যসম্পদ বৃদ্ধি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কীর্তনখোলা নদীর ডিসি ঘাটসংলগ্ন স্পিডবোট ঘাটে এ মৎস্য অবমুক্তকরণ প্রকল্পের আয়োজন করা হয়। প্রকল্পটির পরিচালক রোটারিয়ান জুয়েল শাহিনের তত্ত্বাবধানে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটাঃ মাহতাব উদ্দিন আল মাহমুদ, কো-অর্ডিনেটর (রিপসা), অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটাঃ কাজী মিরাজ মাহমুদ, রোটাঃ হান্নান মল্লিক (সিনিয়র স্পেশাল এইড), ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ইঞ্জিঃ আবুল বাসার, পাস্ট প্রেসিডেন্ট ফিরোজ খান, ক্লাব সেক্রেটারি মেহেদী হাসান হুমায়ূন, রোটাঃ শাহে আলমসহ অন্য রোটারিয়ানরা।
মৎস্য অবমুক্তকরণ শেষে রোটারিয়ানরা বলেন, বাংলাদেশ প্রকৃতির অপার দানে সমৃদ্ধ একটি দেশ। এর বিশাল জলসম্পদকে পরিকল্পিতভাবে ব্যবহার ও সংরক্ষণ করা গেলে তা দেশের জনশক্তির জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। এ জন্য নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
পরিশেষে বরিশালের রোটারিয়ানদের নিয়মিত ক্লাব মিটিং অনুষ্ঠিত হয়।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন