
আপডেট: September 18, 2026
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : বাবুগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন আদর্শ প্রধান শিক্ষকের সুযোগ্য কন্যা মনি বেগম রহমতপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চান । মনি বেগম জনপ্রতিনিধি না হয়েও একজন আদর্শ শিক্ষকের কন্যা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন। মনি বেগম আসল পরিচয় তিনি কলস গ্রাম ছয় মাইল নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মরহুম ইউনুস আলী মাস্টারের কন্যা এবং বাবুগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির হোসেনের স্ত্রী।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনি বেগম একজন সমাজসেবক হিসেবে এলাকার সুপরিচিত। সংরক্ষিত মহিলা সদস্যা প্রার্থী মনি বেগম বলেন, তিনি জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।তিনি রহমতপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।