
আপডেট: October 17, 2026

বিজয় নিউজ ::
হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাহেরচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার নব গঠিত গভর্ণিং বডির ১ম সভা মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব: মাওলানা আল মামুন এর সঞ্চালনায় নব গঠিত গভর্ণিং বডির সভাপতি- বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান: মো: আক্তার উদ্দিন এর সভাপতিত্বে আজ সকাল ১১ টায় কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা শেষে সহ-সভাপতি হিসেবে নায়েব নাজমুল হকের নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর সরদার। এরপর বিদ্যুৎসাহী সদস্য মাওলানা গিয়াস উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহম্মেদ সমর্থনে নায়েব নাজমুল হক কে সহ-সভাপতি হিসাবে ঘোষণা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নব গঠিত কমিটির সভাপতি- প্রফেসর আক্তার উদ্দিন, তিনি বলেন- এই প্রতিষ্ঠানের শিক্ষা ও অবকাঠামোর উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করবেন এবং সকলকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন – এই কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার – মো: মহিউদ্দিন আহমেদ ।
সর্বশেষ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: রুহুল আমিনের দোয়া-মুনাজাতের মাধ্যমে সভাপতির নির্দেশে সভার কার্যক্রম সমাপ্ত হয়।