
আপডেট: আগস্ট ৩০, ২০১৯
চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে রাজধানীর শ্যামলীতে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। শ্যামলীর ৩ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই তরুণীর অভিযোগ পেয়ে বুধবার রাত সোয়া ১টার দিকে শ্যামলীর ওই বাড়ি থেকে ফয়েজ (৩০) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়। পুলিশ জানায়, অনলাইনে একটি বিজ্ঞাপন দেখে ভ্যাকসিন সরবরাহকারী হেলথ ভিশন নামে একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির জন্য আবেদন করেন ওই তরুণী।