
আপডেট: আগস্ট ৩০, ২০১৯
বরিশাল সরকারি বিএম কলেজের এক ছাত্রকে অপহরণের করার হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর নিউ কলেজ রো’ এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা যায়।এই ঘটনায় ছাত্র আবু সুফিয়ান ইমু’র পিতা জসীমউদ্দিন বরিশাল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন । অপহৃত ছাএ ইমু বিএম কলেজের ব্যবস্থথপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং সে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের থাকতেন। সাধারণ ডায়েরীতে জানা যায়,
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আবু সুফিয়ান ইমুর বন্ধু জুবায়ের মাহমুদ ফোন করে ইমুর বাবা জসীম উদ্দিনকে জানায় যে অজ্ঞাতনামা তিনজন লোক দুইটি মোটরসাইকেল যোগে বিএম কলেজের পিছনে কলেজ রো এলাকা থেকে ইমুকে জোড় পূর্বক উঠিয়ে নিয়ে যায়। তখন ইমুর দুইটি ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে মাঝে মধ্যে অন থাকে। ইমুকে অনেক খোজাখুজি করিয়া পাওয়া না গেলে এই সাধারণ ডায়েরী করেন পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ডের টিএন্ডটি রোডের বাসিন্দা ও অপহৃত ইমুর বাবা জসীম উদ্দিন।
এদিকে জানা যায়য়, আবু সুফিয়ান ইমুর ফোন থেকে কল করে বাবা জসীম উদ্দিনের কাছে মুক্তিপণ দাবী করা হয়েছে। সেই মোতাবেক জসীম উদ্দিন ১৫ হাজার টাকা পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত ইমু’র কোনো খোঁজ মেলেনি।