১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

স্কুলছাত্রের মাথার ওপর দিয়ে চলে গেল বাস

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় মো. শরীফ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে লালমোহন উপজেলার দত্তপাড়া সংলগ্ন চৌরাস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহপাঠীরা।

নিহত শরীফ ভোলার লালমোহন উপজেলার গুচ্ছ গ্রামের আবুল কাসেমের ছেলে ও লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে স্কুলছাত্র শরীফ প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বাই সাইকেল নিয়ে বের হয়। পড়া শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চরফ্যাশন থেকে ভোলাগামী গুলজার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চৌরাস্তা এলাকায় তাকে চাপা দেয়। এতে সড়কে তার মাথার মগজ বেরিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহপাঠীরা।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

134 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন