১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, এসআইসহ নিহত ৪ আহত ১২

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯

গোপালগঞ্জে নিহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।                                                                        ছবি: বিজয় নিউজ
বিজয় নিউজ রিপোর্ট।।
গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার শোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনের উপপরিদর্শক আবদুর রশিদ, নাজিরপুরের নারায়ণ হাওলাদারে ছেলে বিজন হাওলাদার (২৫), ওই বাসের চালকের সহকারী রাসেল (২৪) এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৫)। আবদুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।

ভোর ৪টার দিকে উপজেলার শোনাশুর নামক স্থানে পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) পিছনে এসে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন এবং আহত হন ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন