১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান:বগুড়া টাউন ক্লাবের সম্পাদকসহ ১৫ জন গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯

বিজয় নিউজঃ চট্টগ্রামে শনিবার তিনটি ক্লাবে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব। সন্ধ্যা সাড়ে ৭টায় এ অভিযান শুরু হয়, যা রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল। ক্লাব তিনটি হল- নগরীর সদরঘাটে অবস্থিত মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইসফ্যাক্টরি রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্লাব এবং হালিশহরে অবস্থিত আবাহনী ক্লাব।

ক্লাবগুলো থেকে তাস, জুয়ার বোর্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। র‌্যাবের তিনটি বিশেষ টিমের চালানো এ অভিযানে কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। অভিযানের খবর আগেই পেয়ে টেবিলে জুয়ার সামগ্রী ফেলেই জুয়াড়িরা সরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রতিটি ক্লাবে প্রতি রাতে জুয়ায় লাখ লাখ টাকা লেনদেন হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে র‌্যাব। এর মধ্যে শনিবার রাতেই মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্লাবে ১২ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে র‌্যাব। দুটি ধারালো অস্ত্রও পাওয়া যায় এ ক্লাবে।

এদিগে বগুড়া টাউন ক্লাবের সম্পাদকসহ ১৫ জন গ্রেফতার করে শনিবার রাতে শহরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবে অভিযান চালিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামালসহ ১৫ জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৯টায় ক্লাবে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন