১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ভোলায় সাড়ে ৩ হাজার লিটার চোরাই সয়া‌বিন তেল জব্দ

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯

বিজয় নিউজঃঃ  ভোলায় এক‌টি গোডাউন থে‌কে সা‌ড়ে ৩ হাজার লিটার চোরাই সয়া‌বিন তেল জব্দ করা হ‌য়ে‌ছে। সোমবার বি‌কে‌লে ভোলার দৌলতখান উপ‌জেলার পৌর ৩নং ওয়া‌র্ডের বে‌ড়ি বাধ এলাকায় আব্দুল হা‌কিম ও হারুন হাওলাদা‌রের গোডাউন থে‌কে এ তেল জব্দ করা হয়।

‌দৌলতখান উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা জি‌তেন্দ্র কুমার নাথ সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই এলাকার এক‌টি গোডাউন থে‌কে ১০টি বড় বেরেল ভ‌র্তি সা‌ড়ে ৩ হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় এর সা‌থে জ‌ড়িত কাউ‌কে পাওয়া যায়‌নি।এ ঘটনায় মামলার প্রস্থি চলছে।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন