চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট: September 24, 2019

  ছবি: বিজয় নিউজ

বিজয় নিউজঃঃ  চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ফাতেমা ও আঁখি আক্তার।

সোমবার রাতে জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বশর সাওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার মো. জামালের মেয়ে ফাতেমা ও মো. কামালের মেয়ে আঁখি আক্তার।

জুলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ জানান, পুকুরপাড়ে খেলার একপর্যায়ে তারা পড়ে যায়। রাতে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

198 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন