১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

স্বামীর মৃত্যুর ১ দিন পর  স্ত্রীর লাশ পুকুরে !

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি ::
স্বামীর অপমৃত্যুর একদিন পর পুকুরে মিলল স্ত্রীর লাশ। এ রহস্যজনক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর বালুবাড়ি গ্রামে।

সোমবার বিকাল ৫টায় উপজেলার একই গ্রামের জগেশ চন্দ্র মাস্টারের পুকুর থেকে সুমতি রাণী পালের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সুমতির স্বামী বিলাশ পাল (৩৬) শুক্রবার বিকালে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরদিন চিকিৎসাধীন অবস্থায় বিলাশ পাল মারা যান। স্বামীর মৃত্যুর পর সুমতি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তার সন্ধান না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী থানায় জিডি করে তার পরিবার। সোমবার তার লাশ মিলল পুকুরে।

জানা গেছে, তাদের এক বছরে একটি শিশু কন্যা রয়েছে। এ ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন গ্রামবাসীরা।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোছাবেরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন