বসত ঘরে একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

আপডেট: October 25, 2019

বসত ঘরে একই ওড়নায় দম্পতির ঝুলন্ত লাশ
বিজয় নিউজ:: সাভারের আশুলিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজন ঝুলছিল।

নিহতরা হলেন- সোহাগ (২৫) ও তার স্ত্রী সোহানা বেগম (২০)। তাদের দুজনের বাড়ি বাগেরহাট জেলায়। তারা আশুলিয়ায় রাইফুল ইসলাম আকাশের ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রতিবেশীরা জানান, সোহাগ-সোহানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজনে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশিরা তাদের কোনো সাড়া শব্ধ না পেয়ে সন্দেহ হয়। পরে জানালায় উকি দিয়ে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন