পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

আপডেট: October 25, 2019

শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকার পদ্মা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহরা হলেন- জাজিরার পূর্বনাওডোবা গ্রামের আব্দুল মান্নান (৫৫), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাচ্চু মাদবর (৩৫) ও ভোলার মনপুরা উপজেলার নিয়াজ উদ্দিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার জাজিরা উপজেলার পালেচরের ঝিনু মার্কেট এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় দুটি স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলে স্বপন মোল্যা (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মান্নান বেপারি নামে একজন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকা থেকে আব্দুল মান্নান, বাচ্চু মাদবর ও নিয়াজ উদ্দীন নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ আছেন কি-না আমরা নিশ্চিত নই।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন