
আপডেট: অক্টোবর ২৯, ২০১৯
সাইফুল ইসলাম,হিজলা:: হিজলার মেঘনায় ইলিশ ধরার উৎসব।মঙ্গলবার রাত ৮টা থেকে হাজার হাজার জেলে ইলিশ শিকারে নেমেছে।
এ যেন বাৎসরিক উৎসব। দিনের আলো নেভার সাথে সাথে সমগ্র হিজলার মেঘনা নদী এখন হিজলার জেলেদের। হাজার হাজার নারী পুরুষ এখন নদীর পারে ভির জমাচ্ছেন। স্মরণকালের এ মাছ ধরার ইতিহাস এই প্রথম। এখনও দু’দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাকি।
আইন মানার কোন তোয়াক্কা নেই এখানে। আছে ইলিশ ধরার উৎসব। বরিশাল হিজলার হরিনাথপুর, মেমানিয়া, হিজল গৌবিন্দপুর, ধুল খোলা, বড়জালিয়াসহ মেঘনা যেন আলোর বাতি উৎসব। যেখানে চোখ পড়ে শুধু জেলে নৌকা আর নৌকাবাতি।

মাছধরা বিষয় হিজলা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অনিলচন্দ্র দাস জানান তিনি নদীতে রয়েছেন। নদী এখন তাদের নিয়ন্ত্রনে নেই। হিজলা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ জানান বিষটি নিয়ে তারা কর্তৃপক্ষের সাথে আলাপ করছেন পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য। কোষ্টগার্ড সিসি ফোন রিসিভ করেন নি।