১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

মেঘনায় ইলিশ ধরার উৎসব,হাজার হাজার টন ইলিশ গেল কই ? 

আপডেট: অক্টোবর ৩০, ২০১৯

সাইফুল ইসলাম ,হিজলা:: হাজার হাজার টন ইলিশ গেল কই ? মাত্র ২ ঘন্টার ব্যবধানে কয়েক শ’ টন ইলিশ নিখোজ। মনে হয় প্রশাসন নাই নাই আইনের বালাই। নেই নিয়ম নীতির তোয়াক্কা। মঙ্গলবার রাত ১১টা থেকে গেল ১ টার মধ্যেই ইলিশ নিখোজ হয়ে যায়। হিজলার মেঘনায় ইলিশ ধরার উৎসব। হাজার হাজার জেলে ইলিশ শিকা নেমেছে। এ যেন বাৎসরিক উৎসব। দিনের আলো নেভার সাথে সাথে সমগ্র হিজলার মেঘনা নদী এখন হিজলার জেলেদের। হাজার হাজার নারী পুরুষ এখন নদীর পারে ভীর জমাচ্ছেন।

স্মরণকালের এ মাছ ধরার ইতিহাস এই প্রথম। এখনও দু’দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাকি। আইন মানার কোন তোয়াক্কা নেই এখানে। আছে ইলিশ ধরার উৎসব। বিশাল হিজলার হরিনাথপুর, মেমানিয়া, হিজলাগেšরব্দী, ধুল খোলা, বড়জালিয়াসহ মেঘনা যেন আলোর বাতি উৎসব। যেখানে চোখ পড়ে শুধু জেলে নৌকা আর নৌকাবাতি। মাছধরা বিষয় হিজলা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অনিলচন্দ্র দাস জানান তিনি নদীতে রয়েছেন। নদী এখন তাদের নিয়ন্ত্রনে নেই। হিজলা নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ জানান বিষটি নিয়ে তারা কর্তৃপক্ষের সাথে আলাপ করছেন পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য। কোষ্টগার্ড সিসি ফোন রিসিভ করেন নি।

হাজার হাজার জেলে ইলিশ উৎসবে মেত উঠলো হিজলার মেঘনা নদী। ঐ রাতেই প্রশাসন নেমে পড়ে মেঘনার নদীতে, ততক্ষনে জেলেদের উৎসব চলছে তো চলছেই। প্রশাসনের রাত দিনের ইলিশের দেখা নেই কোথাও- এলাকাবাসির প্রশ্ন এতো ইলিশ গেল কই। প্রশাসনকে চ্যালেঞ্জ করে জেলেরাও মাছ শিকারে নেমে পড়ে। জেলে পাড়ায় চলে ইলিশের হাট। ঐ হাটে বিক্রি হয় মা ইলিশ। বুড়ো বুড়ি আর উৎসুক জনতার টল নামে মেঘনা নদীর পাড়ে।
এক গ্রুপ বরফদিয়ে মাছ সংরক্ষণ করছে, অপর গ্রুপ মাছ সংগ্রহ করছে জেলেদের কাছ থেকে। মাঝে মাঝে থানা পুলিশ হানা দিচ্ছে ছিচকে ক্রেতাদের। রাত ১২টার দিকে হিজলা থানার এস আই ছিদ্দিক এর সাথে আলাপকালে জানান- প্রশাসনের পক্ষ থেকে চাপ আছে তাই রেড দি”েছন বাউশিয়া এলাকায়। বেশ ক’জন ক্রেতা জানায় তাদের মাছ নিয়ে গেছে থানা পুলিশ। বেছে বেছে ক্ষুদ্র ক্রেতাদের তারা করছে পুলিশ। কিন্তু নদীর পারে বা মাছ বেপারীদের কাছে যাচ্ছে না তারা। রাতে মাছ আটক, বরফ আটক এসব নাটক বিষয় থানা পুলিশ, নৌ পুলিশ, কোষ্টগার্ড, মৎস্য অফিস কেউ ই মুখ খুলছে না। সবাই এখন ব্যস্ত। তবে বুধবার সকাল ১২ টা পর্যন্ত জেলেদের উৎসব চলছে তো চলছে ই।

133 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন