১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মঘটের দ্বিতীয় দিনে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট: জুলাই ২৫, ২০১৯

উম্মে রুম্মান :
এবার লঞ্চ মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে চলাচল করা কোনো লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ১১ দফা দাবী আদায়ের জন্য গত বুধবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। তবে যাত্রীদের কথা চিন্তা করে ওইদিন বিকেল থেকে শ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নেয়।
অপরদিকে একইদিন বিকেলে লঞ্চ মালিক সমিতি থেকে ঘোষণা দেয়, শ্রমিকরা ইচ্ছা মাফিক কর্মবিরতির নামে লঞ্চ বন্ধ করে দেয় এজন্য তারাও লঞ্চ চালাবেন না।
এদিকে দ্বিতীয় দিনের ন্যায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প পদ্ধতি ট্রলার ও স্পীডবোডে বাড়তি ভাড়া গুনে তাদের যেতে হচ্ছে গন্তব্যে।

130 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন