বরিশালে নবজাতকের লাশ কুকুর খাচ্ছেঃঅতপর উদ্ধার

আপডেট: November 13, 2019

বিজয় নিউজ::বরিশাল(শেবাচিম)এলাকায় কচুরিপানার ডোবা থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ টেনে খাচ্ছে কুকুর। লাশটি কুকুরের  টানাটানি ও খাওয়া দেখে একপর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

বুধবার দুপুর ১টা দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টারের ১০ নম্বর বিল্ডিং সংলগ্ন এই ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ: কুদ্দুস মোল্লা জানান, কচুরিপানার ডোবা থেকে ২-৩ দিন বয়সি নবজাতকের মৃতদেহ টেনে উপরে তোলে কুকুর।স্থানীয়রা দেথে থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে।স্থানীয়রা ধারণা করে পলিথিনে মোরানো অবস্থায় নবজাতকটিকে ডোবায় ফালানো হয়।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন