
আপডেট: November 26, 2019
বিজয় নিউজ:: বরিশালের পাইকারী ও খুচরা বাজারে পেয়াজের পাশাপাশি আলুর দামও বেড়েছে।
পাইকরী বাজারে প্রতি কেজি আলু ৪টাকা বাড়ায় তা খুচরা বাজারে ৮ টাকা বেড়েছে। গত তিন দিন আগে এখানকার বাজারে ২০ টাকায় আলু পাওয়া গেলেও মঙ্গল বার ২৮ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
গত সপ্তাহের ১৭০ টাকা থেকে ১৯০ টাকা দামের পেয়াজ মঙ্গলবার বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকায়।
বরিশাল পাইকারী বাজারে ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে আলুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।