১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

পানিতে ডুবে একই সঙ্গে যমজ দুই ভাইয়ের মৃত্যু

আপডেট: ডিসেম্বর ২, ২০১৯

মাদারীপুর প্রতিনিধি::  মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে একই সঙ্গে অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায় নামের আড়াই বছরের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামের অনিমেশ রায়ের ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, যমজ দুই ভাই অর্ম্য রায় ও প্রাজ্ঞ রায় পরিবারের সবার চোঁখ ফাকি দিয়ে বাড়ির পাশের একটি ডোবার পাশে খেলতে যায়। এসময় তারা দুজন ডোবার পানিতে পড়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত দুই শিশুর বাবা অনিমেশ রায় বলেন, আমাদের বেখেয়ালে ছেলে দুটি পানিতে ডুবে মারা গেছে।

136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন