১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

খাবারের তালিকা নিয়ে ধাক্কাধাক্কি,নদীতে ডুবে যুবক নিহত

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৯

চাঁদপুর প্রতিনিধি:;  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নৌকায় খাবারের তালিকা নিয়ে ধাক্কাধাক্কিতে ডাকাতিয়া নদীতে পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জাহিদ হাছান (৩৫)।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জের বালুরঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হাছান লক্ষ্মীপুরের কমল ফলকন ইউনিয়নের ইসলামগঞ্জ গ্রামের হাজীহাট বাড়ির আলাউদ্দিনের ছেলে।

এদিকে এ ঘটনায় মহিউদ্দিন নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুরের কামাল সরকারের ছেলে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি যুগান্তরকে বলেন, সকালে মহিউদ্দীন ও জাহিদ দুজনে খাবারে তালিকা নিয়ে নৌকার ওপর ঝগড়া লাগে। একপর্যায়ে দুজনে ধাক্কাধাক্কি করলে জাহিদ নদীতে পড়ে ডুবে যায়।

পরে সঙ্গীরা তাকে খুঁজতে থাকেন। কিন্তু খুঁজে না পেয়ে চাঁদপুরের ডুবুরিদের খবর দেয়া হয়।

পরে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠান। পুলিশ শ্রমিক মহিনকে আটক করেছে।

132 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন