১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

চিনি-আটায় তৈরি হয় খেজুর গুড়!

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় ভেজাল খেজুর গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে চিনি গলিয়ে খেজুর গুড় তৈরির সময় কারখানা মালিক মোস্তফা হোসেনকে আটক করা হয়।

পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুড় ধ্বংস করে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চলতি শীত মৌসুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজাল গুড় তৈরি না করার জন্য মাইকিং করা হয়। তারপরও কিছু ব্যক্তি নামমাত্র খেজুর রসের সঙ্গে চিনি, আটা, হাইড্রোস, ফিটকারি, সোডা, চুন, নারিকেলের তেল, রং মিশ্রণ করে গুড় তৈরি করা হচ্ছে। তারা অধিক মুনাফা লাভের আসায় ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছে।

উপজেলার সুলতানপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোস্তফা হোসেনের বাড়িতে চিনি গালাই করে ভেজাল খেজুর গুড় তৈরি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানার ওসি নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

এ সময় মোস্তফা হোসেনকে হাতেনাতে আটক করা হয়। সে অপরাধ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে নকল গুড়গুলো ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা ও আড়াই মণ গুড় এবং গুড় তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

193 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন