বরিশালে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট: January 5, 2020

বিজয় নিউজ:: বরিশালে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার  দুপুর ২টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ এর মূল গেটের সামনের ফুটপাতের ডাস্টবিনে বাজারের ব্যাগ খুলে এ নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিআইডব্লিউটিএ দারোয়ান মোঃ সুজন বলেন, রোববার সকাল থেকে ডাস্টবিনে একটি বাজারের ব্যাগ দেখা যায়। কিন্তু কেউ সাহস করে ব্যাগ খুলেনি। অবশেষে পুলিশ এসে ব্যাগের ভেতরের থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার এ এস আই সবুজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৭/৮ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

151 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন