১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় জমি নিয়ে সংঘাত-আহত ৩

আপডেট: জানুয়ারি ১৪, ২০২০

হিজলা হাসপাতালে ভর্তি শাহআলম বেপারী                                                     ছবিঃ বিজয় নিউজ
হিজলা প্রতিনিধি:; হিজলায় বিরোধিয় জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আহত ৩। প্রত্যেকে হিজলা স্বাহ্য কম্পেক্সে ভর্তি। আহত শাহেআলমের অবস্থা আশংকাজনক বলে জনিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

সূত্রে জানা যায় খুন্নাগোবিন্দপুর এলাকায় ক্রয়সূত্রে ৩০ শতক জমির মালিক শাহেআলম বেপারী এবং তার ভাইয়েরা। ১৯৬৪ সাল থেকে জমি ভোগ করে অসছেন শাহেআলম গং। মাস খানেক আগে ঐ জমির দাবি করেন আবুল বেপারী এবং ছমেদ গংরা। একপর্যায় স্থানীয় ভাবে শালিসের ব্যবস্থা চলে। অবশেষে শালিশগন জমির ফসল ধান স্থগিত করে রাখে। পরবর্তীতে ঐ ধান শাহেআলম গংদের ফেরত দেন থানা কর্তৃপক্ষ। পুনরায় তাদের শালিসে ডাকলে উপস্থি হননি আবুল বেপারী গং।

১২ জানুয়ারি ২টার দিকে দিকে ঐ জমির খর/নারা তুলতে গেলে বিরোধের সৃষ্টি। একপর্যায় লাঠিয়াল জাকির সোনার, মোহাম্মদ আলী সোনার, আলমগীর সোনার, আবুল বেপারী, ছমেদ বেপারীসহ ১০/১২ জন ব্যাক্তি। জাকির সোনার, মোহাম্দ আলী সেনার জমির মালিক না হয়েও তাদের উপর বেপরোয় হামলা চালায়।

ভুক্তভোগী আলতাফ বেপারী জানান খুন্নাগোবিন্দপুর মৌজার ১২৫ জেএল, ৫৪ খতিয়ানে ক্রয় সূত্রে তারা ৩০ শতক জমির মালিক। ঐ জমি তারা প্রায় ৫০বছর যাবত ভোগদখল করে আসছে। বর্তমানে বিরোধিয় পক্ষ জমিতে গেলে বাধা দেয়। তারা কোন আইনকে সম্মান কনে না। একাধিকবার থানায় বসাবসি হলেও কর্নপাত করে না। লাঠিয়াল হওয়াতে তারা বার বার তাদের উপর হামলা চালয়।

এ পর্যায় জাকির সোনার, মোহাম্মদ আলী সোনার সহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামালা চালায় শাহআলম ও শাহানুরের উপর। হাসপাতালে মুমুর্ষ অবস্থায় রয়েছে তার ভাই শাহআলম, সাানুর বেগম। কর্তব্যরত চিকিৎসক শাহারাজ জানান রোগি শাহআলম এর অবস্থা আশংঙ্কাজনক। নিবির পর্যবেক্ষনে রয়েছে। আলতাফ জানান এ বিষয়ে হিজলা থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে মামলা তুলেনেয়ার জন্য আসামী পক্ষ বার বার হুমকী দিচ্ছে। থানা প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আবারও তাদের উপর আক্রমন হতে পারে।

114 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন