১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের পল্টুন ডুবে নদীতে ট্রাক

আপডেট: জানুয়ারি ১৮, ২০২০

মুলাদী প্রতিনিধি :: বরিশাল মুলাদীর মীরগঞ্জ ফেরিঘাটের পল্টুন ডুবে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। ফলে হিজলা, মুলাদী, কজিরহাটসহ ৩টি উপজেলার সঙ্গে বরিশালের গাড়ি চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার সকাল ৭ টায় বরিশাল থেকে পল্লী বিদ্যুতের খুঁটি নিয়ে ফেরি পার হয়ে মুলাদী আসার পথে মুলাদী প্রান্তে ফেরি থেকে উপরে ওঠার সময় হঠাৎ ট্রাক থেমে যায়। এ সময় ট্রাকভর্তি খুঁটির চাপে পল্টুন ডুবে ট্রাক নদীতে পড়ে যায়।

সকাল ১০টায় সড়ক ও জনপদ বিভাগের সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, পল্টুন উদ্ধারকারী ক্রেন বানারীপাড়া উপজেলায় অবস্থান করছে। ক্রেন এসে পৌঁছলে পল্টুন উদ্ধার করে ফেরিঘাটের গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

তবে বিকাল ৫টায় বানারীপাড়া থেকে ক্রেন মীরগঞ্জ ফেরিঘাটে এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন