১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলার মেঘনা থেকে জাটকা ও ফাইটার বোর্ড আটক-নেই ব্যবসায়ী

আপডেট: জানুয়ারি ২০, ২০২০

হিজলা কোষ্টগার্ডের পল্টুনে আটককৃত মাছ এবং কোষ্টগার্ডের

হিজলা প্রতিনিধি:: হিজলা উপজেলা কোষ্টগার্ডের একটি দল মেঘনার ধুলখোলা লঞ্চঘাট থেকে বিপুল পরিমান জাটকা ইলিশসহ একটি ফাইটার বোর্ড আটক করে। ১৯ জানুয়ারি রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের চীফ পেটি অফিসার ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে বোর্ড সহ মাছগুলো আটক করে। সোমবার ১১টার দিকে জাটকা মাছগুলো স্থানীয় দুঃস্থ্য জেলে এবং এতিমদের মাঝে বিতরণ করা হয়।

আটককৃত ফাইটারবোর্ডটি মৎস্য দপ্তরের কাছে হস্তান্তর করেন কোষ্টগার্ড। তবে মৎস্য দপ্তরের কর্মকর্তাকে পাওয়া যায়নি সেখানে। মৎস্য অফিসের মাঠসহকারী জোসনা বেগম উপস্থিত ছিলেন সেখানে। পরপর নৌ পুলিশ, কোষ্টগার্ড দুটি অভিযানে বিপুল পরিমান জাটকা ইলিশ আটক করলেও মৎস্য অফিসের দুর্বলতাকে দায়ী করেছেন জেলে সমিতি। এক হাজার কেজি জাটকা আটক হলেও বোর্ড মালিকের খবর নেই।

তবে উলানিয়ার কাদের মাঝি ট্রলার ছাড়িয়ে নেয়ার জন্য ঘুরছেন দাওে দারে। ক্ষুদ্র সৎস্যজীবী জেলে সমিতি সভাপতি এনায়েত হাওলাদার, এবং জাতীয় মৎস্যজীবী জেলে সমিতির জাকির সরদারসহ একাধিক সমিতির সদস্য জানান, নৌ পুলিশ, কোষ্টগার্ড অবৈধ জাল, নৌকা, মাছ আটক করা হলে মৎস্য দপ্তর একক ভাবেই নিলাম অথবা জরিমানার মাধ্যমে ছেড়ে দিলেও তাতে হিজলার জেলে সমিতিকে অবহিত করা হয় না বলে অভিযোগ তাদের।

দাপ্তরিক ভাবে স্থানীয় জেলে সমিতিকে অবহিত করার কথা থাকলেও তা কাগজে আর কলমে। অপর দিকে হিজলার অবৈধ জাটকা ব্যবসায়ী জসিম সরদার, জামাল সরদার, চুন্নু সরদার, কালিগঞ্জের ফারুক শাহ, লিটন চৌধুরীসহ একটি গ্রুপ হিজলার মেঘনায় নিবিগ্নে ব্যবসা করলেও মৎস্য অফিস তাদের দেখছেন না। এদের সাথে প্রশাসনের সখ্যতাও লক্ষনীয়।

কোষ্টগার্ডের মাঝি খলিল সরদার জাটকা ব্যবসায়ী জসিম সরদার এবং জামাল সরদার এর ভাতিজা। যে কারণে তাদের ব্যব্যবসায় সহযোগীতা রয়েছে খলিল মাঝির। জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাঘা জাানন, অবৈধ জাটকা ব্যবসায়ের জন্য মেঘনায় লাইন ব্যবসা রয়েছে। যা নিয়ন্ত্রিত হচ্ছে কোষ্টগার্ডের মাঝি খলিলের মাধ্যমে। যে কারণে অভিযানে থাকা সব খবরাখবর পৌছে যাচ্ছে অবৈধ ব্যবসায়ীদের কাছে। বিষয়টি একাধিকবার মৎস্য দপ্তর, নৌ পুলিশ, কোষ্টগার্ডকে অবহিত করা হলেও হালে পানি আসেনি প্রশাসনে।

156 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন