১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শুরু হলো হিজলা রক্ষা বাঁধের কার্যক্রম-এবার বাস্তবায়নের পালা

আপডেট: জানুয়ারি ৩০, ২০২০

টেকের বাজার উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ব্যবসায়ী,স্থানীয় জনতার সাথে সানোয়ার হোসেন।

হিজলা প্রতিনিধি:: আজ শুক্রবার সকাল ৯টায় হিজলার ভাঙ্গন ঠেকাতে এক্ট্রাা হিজলাবাসী। পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া মেনাজাতের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সুচনা ঘোষনা করবেন হিজলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের আর এক বীর সন্তান এ্যাডঃ তোফাজ্জল হক খোকা চৌধুরী, মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন কবির কাজী। ইতোমধ্যে সানোয়ার হোসেন স্থানীয়দের উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে গতকাল উপজেলা সদর টেকের বাজারে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেন।

সভায় শুক্রবার সকাল ৯ টায় মেঘনা নদীর ভাঙ্গন পার বাহেরচরের কোরবানের রাস্তার পার্শ্বে এক দোয়া মোনাজাতের আয়োজন করেন গ্রামবাসীর পক্ষ থেকে। দল, মত,ধর্ম,বর্ন নির্বিশেষে সকলক ঐ অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

স্থানীয়দের দানে ইতোমধ্যে প্রায় ২ লক্ষ ইট, বালু এবং সিমেন্ট সংগ্রহ করার মাধ্যমে শুক্রবার মিলাদ দেয়া মাহফিল শেষে কাজের উদ্ভোধন করবেন।

 

184 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন