১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন (ভিডিও)

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২০

বিজয় নিউজ:: শনিবার সকালে নগরের বগুরা রোডের কবি জীবনানন্দ দাস সড়ক এলাকায় ঘটা এ ঘটনায় নিহতের আপন ভাই মো. শাহে আল খান ও মফিজুল ইসলাম খান নান্নুসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

নিহত এক সন্তানের জনক মো. ফরিদ হোসেনর (৪৫) ওই এলাকার জেসমিন ভিলার বাসিন্দা মৃত এমএ মজিদ খানের ছেলে।

নিহতের অপর ভাই জিয়াউর রহমান খান জানান, ‘তারা ১০ ভাই ও ৩ বোন। এদের মধ্যে মো. ফরিদ হোসেন খান তাদের বাড়ির সামনে থাকা কাতার থাই এ্যালুমুনিয়াম ফেব্রিকেটর নামক স্টল ভাড়া দিতেন।

সম্প্রতি স্টলের ভাড়া নিয়ে ভাইদের মধ্যে বিরোধ বাদিয়ে দেয় ওই স্টলের ভাড়াটিয়া। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজাজের কাছে স্টলের ভাড়া আনতে যান ফরিদ হোসেন।

এ নিয়ে দোকানের ভাড়াটিয়া কাজাজের সঙ্গে ফরিদের কথা কাটাকাটি হয়। তখন কাজাজ ফরিদের অপর ভাই মো. শাহ আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু, মজিবর রহমান ও ভাতিজা সিয়ামকে ডেকে নেয়।

সেখানে কথা কাটাকাটির এক পর্যায় সবাই মিলে ফরিদ হোসের উপর হামলা করে। এসময় তারা পাইপ ও ইট দিয়ে পিটিয়ে ফরিদকে গুরুতর আহত করে। বাধা দিতে গেলে তার অপর ভাই জিয়াউর রহমানকেও মারধর করে অন্য ভাইয়েরা।

এতে গুরুতর আহত ফরিদ হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

https://youtu.be/LWRGzyQ4w08

 

153 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন