১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

চিটায় ভরা হিজলা খাদ্য গোডাউনের ধান-দালালদের পোয়াবারো

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

বিজয় নিউজ :: দালালদের চিটার ধানে গোডাউনের খামাল পূর্ন। পোয়াবারো দালাল এবং ওসিএলএসডির। লাভবান হ”েছন মিজান-ওসিএলএসডি। লক্ষ লক্ষ টাকার ব্যবসা এখন হিজলা গোডাউনকে কেন্দ্র করে চলছে।

হিসাব মিলাতে পারছেন না সাধারণ জনগন।
আলোচিত দালাল মিজানুর রহমানের কয়েক হাজার বস্তা ধান এখন হিজলা খাদ্যগোডাউনের বাহিরে। ইতোমধ্যে ঐ দালালের কয়েক শতটন ধান মুল গোডাউনে চলেগেছে। ২১ ফেব্রুয়ারির দিনেও বাহিরের ধান ঝারাই করে কপালে হাত ওসিএলএসডির।

গোডাউন এবং উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায় চলতি বছর ১ হাজার ১ শত ২৪ মেঃটন আমন ধান ক্রয়ের বরাদ্দ পান হিজলা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয় মাত্র ৬শ মেঃ টন। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ধান ক্রয় কার্যক্রম।

মিজান দালালের কয়েক শত বস্তা ধান এখনও গোডাউনের বাহিরে। তবে এ ধান কার সে তথ্য দিতে পারেনি গোডাউন কর্তৃপক্ষ। গোডাউনের বাহিরে ধানের বিষয়ে একাধিক বাক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান কাউরিয়া বাজার ব্যবসায়ী হাজি মিজানুর রহমানের। মিজানুর রহমান জানান তিনি ধানের ব্যবসা করেন। সাতক্ষিরা এবং নাটোর থেকে ধান আসে। কাউরিয়া বন্দর থেকে বিতরণ করেন।

তবে গোডাইনের ধান তার নয় কৃষকের। তার কাছ থেকে যে কেউ ধান কিনতে পারেন। তারা সেখানে ধান স্টক করতে পারেন। হার্ডওয়ার ব্যবসায়ী মিজান। এখন ধানের ব্যবসায়ী। হঠাৎ পেষাবদল। তার ব্যবসায় যেমন পেষা বদল-তেমনি রাজনীতিতেও পালাবদল।

কখনও আওয়ামীলীগ কখনও ইসলামী শাসনতন্ত্র। কয়েক দিন আগেও তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দলনে থাকলেও ধান ব্যবসায় নেমে এখন তিনি আওয়ামীলীগ। মাত্র কয়েক দিনে এখন তিনি ধান ব্যবসায়ে লাল মিয়া।

171 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন