১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ৬, ২০২০

হিজলা প্রতিনিধি :: হিজলা উপজেলা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এনায়েত হোসেন হাওলাদার।

সভায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাঘাসহ উপজেলার ৬ টি ইউনিয়নের ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হিজলা উপজেলার মেঘনা নদী অভায়াস্ত্রম ঘোষনা করা হয়।

সে মোতাবেক দুই মাস (মার্চ-এপ্রিল) জেলেদের মাছধরা থেকে বিরত রাখেতে এ জরুরী সভা। ইউনিয়ন প্রতিনিধিদের নিজ নিজ এলাকার জেলেদের মাছ শিকার না করার জন্য উদ্বুদ্ধকরতে প্রতিনিধিদের আহব্বান জানান তিনি। সরকার প্রদেয় ভিজিএফ চাল জেলেদের (মাথাপিছু ৪০ কেজি চাল) বিতরণের ক্ষেত্রে জেলে প্রতিনিধিদের শক্ত ভুমিকা রাখার আহব্বান জানান সভাপতি। সেই সাথে স্থানীয় ইউনিয়ন জেলে প্রতিনিধিদের ক্ষমতা ও সতেনতা এবং তাদের নিজ নিজ ভুমিকা রাখার জন্যও আহব্বান জানান তিনি।

286 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন