১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শরীয়তপুরে করোনা উপসর্গ নিয়ে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

আপডেট: এপ্রিল ২০, ২০২০

শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুর সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বৃদ্ধের নাম মজিবুর মোড়ল। তিনি সদর উপজেলার বিনোদপুর কাজীকান্দি গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা ডা. মো. সোবহান মিয়া জানান, বৃদ্ধ মজিবুর দীর্ঘদিন ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। তিনি রোববার রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে আসেন।

এর পর তাকে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। সোমবার সকালে তিনি মারা যান।

তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা?

162 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন