
আপডেট: June 6, 2020
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে এক বাবার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আছকির মিয়া (৫০) একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
নুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াডের মেম্বার ফারুক মিয়া জানান, সকাল ৯টার দিকে আছকির মিয়ার ছেলে আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ শিকারে যায়। এ সময় ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়।
এসব দেখে আছকির মিয়া তার ছেলে আরিফকে আনতে যাচ্ছিলেন চণ্ডিপুর যানি নদীতে।
এ সময় বজ্রপাতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।