
আপডেট: জুন ৯, ২০২০
বিজয় নিউজ:: করোনার বরিশালের চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছে। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শহরের বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালের মালিক ডাক্তার আনোয়ার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ সাংবাদিকদের জানান, সোমবার সকালে তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়। এ অবস্থায় সোমবার দুপুরে গুরুতর অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে বরিশাল থেকে ঢাকায় নেয়া হয়। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা খালি না পাওয়ার পর তাকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন থেকে রাত ৩টার দিকে তিনি মারা যান।