১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাঁশবাগানে ফেলে যাওয়া কিশোরকে উদ্ধার করলেন ইউএনও

আপডেট: জুন ১১, ২০২০

গোপালগঞ্জ প্রতিনিধি :: বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তিনি।

রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে। তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউএনও সাব্বির আহমেদ বলেন, চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই।

সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কিশোরটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া কিশোরের দেহে করোনা আছে কিনা, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কিশোরকে ফেলে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন