১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বান্দরবান জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

আপডেট: জুন ১২, ২০২০

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো. কামরুল করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় বৃহস্পতিবার দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন- জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার মো. কামরুল।

এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, মহামারীর সময় মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ডিসি।

127 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন