পুকুরে ডুবে বাবার মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলেরও

আপডেট: June 15, 2020

ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলেও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সোমবার ভোর ৫টার দিকে বাবা ও বেলা সাড়ে ১২টার দিকে ছেলের মৃত্যু হয়।

মৃত বাবা বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭৫) ও তার ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫) একই এলাকার বাসিন্দা।

জানা যায়, ভোর ৫টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুকুরে ডুবে বাবা সুবেদার আবুল হোসেন মারা যান।
বাবার মৃত্যুর খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে ফেরেন।

এরপর বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে দিদার। পরে স্বজনরা চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম বলেন, বাবা ও ছেলের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

147 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন