
আপডেট: August 3, 2020
হিজলা প্রতিনিধি:: হিজলায় ১২বস্তা ভিজিএফ চাল জব্দ। গরীব অসহায় দুঃস্থ্যদের জন্য বিতরণকৃত চাল আটক করেন হিজলা উপজেলাি নর্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর খুন্নাগোবিন্দপুর গ্রামের খোরশেদ বায়াতির বাড়ি থেকে সন্ধ্যার দিকে চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার। খোরশেদ বায়াতি প্রশাসনের কাছে দাবি করেন চালগুলো স্থানীয় বড়জালিয়া ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার খালেদা খানম চালগুলো তার ঘরে রাখেন। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে হিজলা থানায় মামলা দায়ের করা হয়।