পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট: August 17, 2020

বিজয় নিউজ:: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার হরিশংকরপুর এলাকার পদ্মা থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত জেলের নাম শরিফুল ইসলাম (১৯)। তিনি গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

এর আগে রাতে একটি দলের সঙ্গে নৌকায় মাছ ধরতে গিয়েছিলেন শরিফুল। কিন্তু শরিফুল কীভাবে নদীতে ডুবে গেলেন তা কেউ বলতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে হরিশংকরপুর এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে সেটি উদ্ধার করা হয়।

শরিফুল যাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন তাদের ভাষ্য, রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। এর মধ্যেই শফিকুল কীভাবে পানিতে ডুবে গেছেন তা কেউ দেখেননি।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম বলেন, নৌকায় মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

134 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন