
আপডেট: আগস্ট ২৬, ২০২০
চাঁদপুর প্রতিনিধি :; চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মা হারা সেই যমজ শিশুর বাবাকে নগদ টাকা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনসুর আলীর হাতে আট হাজার টাকা তুলে দেয়া হয়।
২নং বাকিলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ গ্রহণ করেন শিশু দুটির বাবা মনসুর আলী।
ওই টাকা তার হাতে তুলেন দেন ২নং বাকিলা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম অর্থবিষয়ক সম্পাদক মো. রাকিব মুন্সি, ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল হোসেন খান, বাকিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী মো. মোতালেব, বাকিলা ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলাম (রিয়াদ), বাকিলা ইউনিয়ন ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম (রিয়াদ)।
এ ছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মমিন সর্দার সেক্রেটারি কামরুজ্জামান সেলিম বেপারিসহ যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনসুর আলীকে এর আগে হাজীগঞ্জ উপজেলা ইউএনও বৈশাখী বড়ুয়াসহ প্রবাসী বিভিন্ন ব্যবসায়ী নগদ অর্থ প্রদান করেন। যমজ শিশু দুটি সুস্থ আছে এবং ভালো আছে।