
আপডেট: আগস্ট ২৬, ২০২০
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তর এর উদ্যোগে বিগত দিনে ঘূর্ণিঝড়ে বাড়ীঘর ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে আজ দুপুর আড়াইটায় ১৮ বান্ডি ঢেউ টিন ও ৫৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
হাওর বেষ্টিত ভাটি এলাকা বলে পরিচিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বর্ষা মুসৌমে ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড় ইত্যাদি নিত্যদিনের সাথী। এ উপজেলার গ্রামাঞ্চলের ৯০ভাগ ঘড়বাড়ী কাঁচা ও টিন সেট। হঠাৎ করে কোন গ্রামে ঘূর্ণিঝড় এর প্রভাব পরা মাত্রই শত শত কাঁচা ঘরবাড়ী মুহুর্তের মধ্যে লন্ডবন্ড হওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে জেলা প্রশাসক এর নির্দেশে ইউপি চেয়ারম্যান ও উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তর এর সহযোগীতায় ক্ষতিগ্রস্ত পরিবারদের একটি নামের তালিকা এনে ত্রান ও দুর্যোগ অধিদপ্তর এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি তালিকা পাঠানো হয়।
তারই ধারাবাহিকতায় আজ ২৬ আগষ্ট বুধবার দুপুর আড়াইটায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর-বাবুপুর গ্রামের নয় জন ক্ষতিগ্রস্ত অতিদরিদ্রদের মাঝে জন প্রতি ২ বান্ডিল ঢেউ টিন ও জন প্রতি চয় হাজার টাকার চেক তাদের মাঝে বিতরন করা হয়।
এসময় নয়জন সুবিদাভোগীর মাঝে ১৮ বান্ডিল ঢেউ টিন ও ৫৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তর এর অফিস সহকারী রতন সরকার প্রমুখ।